ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

খবর টি পড়েছেন : ১২৪
ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

khun-logoময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বখাটের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ শহরের রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে ওই ঘটনা ঘটে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি। নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়াপ্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের হাতিয়ার করিনি: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads