শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বিদ্যালয়মুখি ও পাঠ উন্নতির লক্ষ্যে শ্রীবরদীতে মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফজলুল হক চাঁন। তিনি ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ ১৫ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল ও একটি করে টিফিন বক্স বিতরণের মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী লাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। ওইসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









