ads

রবিবার , ১৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে আগুন

খবর টি পড়েছেন : ৩০৩
নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে আগুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nasirnagarব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু বাড়িতে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩ নভেম্বর রবিবার ভোরে নাসিরনগর সদরের পশ্চিম পাড়ার জগন্নাথ মন্দির সংলগ্ন ছোট্ট দাসের জাল রাখার পরিত্যক্ত ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জালসহ ঘরের অংশবিশেষ পুড়ে যায়। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।’
এদিকে বিজিবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং এলাকাবাসীর পাহারার মধ্যেও অগ্নিকাণ্ডের এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার জেরে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।
ওই ঘটনার ৫ দিন পর গত ৪ নভেম্বর ভোররাতে নাসিরনগর সদরের কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরসহ একটি পূজার ঘর পুড়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুমায়ূন আহমেদের জন্মদিন আজ পরবর্তী সংবাদ বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads