ads

শনিবার , ১২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের মৃগী’র পারে আমিন আমিন ধ্বনিতে শেষ হল ৩ দিনের জেলা ইজতেমা

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরের মৃগী’র পারে আমিন আমিন ধ্বনিতে শেষ হল ৩ দিনের জেলা ইজতেমা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-dist-ejtema-picস্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা শহরের উপকন্ঠে মৃগি নদীর তীরে ৩ দিনের জেলা ইজতেমা ১২ নভেম্বর শনিবার বেলা ১২ টায় আমিন আমিন ধ্বনিতে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। প্রায় আধাঘন্টার ওই মোনাজাতে অংশ নিতে ইজতেমায় আগত তাবলিগ জামায়াতের মুসুল্লি ছাড়াও সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা ভীড় করে ইজতেমা ময়দানের আশ-পাশের প্রায় এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে নদীর পাড়, খোলা মাঠ, ধান ক্ষেতের পাশে। ইজতেমা ময়দানে সর্বমোট প্রায় একলাখ লোকের সমাগমের ব্যবস্থা করা হলেও মোনাজাতে অংশ নেয় প্রায় ৩ লাখ মানুষ। ইজতেমার ময়দান থেকে প্রায় আধা কিলোমিটার দুরের বিভিন্ন বাসা-বাড়িতে শত শত মহিলা অবস্থান নেয় মোনাজাতে অংশ নিতে। মোনাজাতে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জাতীয় পার্টি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
ওইসময় জেলা-দেশ এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উপর নানা নির্যাতন এবং জুলুম থেকে মুক্তি’র জন্য দোয়া করা হয়। সেইসাথে ইসলামের নাম করে যারা মুসলমানদের বিপথগামি করছে তাদের ধ্বংস করার জন্য আল্লার কাছে প্রার্থনা করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মার্কাসের মুরুব্বী মাওলানা ওমর ফারুক। মোনাজাতের আগে একটি যৌতুকবিহীন বিয়েও পড়ানো হয়। ইজতেমা থেকে ৬৮টি জামাত বের হয়ে যায় বলে তাবলীগের জিম্মাদাররা জানান।
sherpur-pic-2-ejtema-akhery-monajatএদিকে প্রশাসন থেকে মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের চালাচলে সুবিধার্থে সকাল থেকেই দিনব্যাপী শহরের থানা মোড় থেকে মৃগী নদীর অষ্টমীতলা মোড় হয়ে শহরের প্রধান সড়কের প্রায় ২ কিলোমিটার রাস্তায় সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে শেরপুর জেলা শহরের বিভিন্ন সড়কে মুসুল্লিদের ঢল নামে। শহরের বিভিন্ন ব্যবসসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা মোনাজাতে অংশ নেয়ার কারণে বেলা ২ টার পর্র্যন্ত শহরের বেশীর ভাগ দোকান-পাঠ বন্ধ থাকে। ওইসব দোকান-পাঠ মোনাজাত শেষে খুলতে থাকে। এছাড়া জেলা শহরের বাইপাস সড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-রৌমারি-রাজিবপুর সড়কের দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে কয়েক ঘন্টার জন্য ব্যাহত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘মিল্ক ভিলেজ’ উদ্বোধন ও গাভীপালন প্রশিক্ষণ পরবর্তী সংবাদ বাড্ডায় গারো তরুণী ধর্ষণ : প্রধান আসামি রুবেল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads