ads

বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ১৭৬
বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pmশ্যামলবাংলা ডেস্ক : জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খবর বাসসের
শেখ হাসিনা প্রথমে সকাল প্রায় ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম-সচিব মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের এইদিনের ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জোরপূর্বক প্রবেশ করে জাতীয় ৪ নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপটেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই ৪ নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলহত্যা দিবস আজ : আরেকটি কলঙ্কিত দিন পরবর্তী সংবাদ শেরপুরে কাউন্সিলরের হাতে কর্মচারী লাঞ্ছিত : প্রতিবাদে পৌর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads