ঝিনাইগাতীতে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার

খবর টি পড়েছেন : ১৪০
ঝিনাইগাতীতে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Rape-New-ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে এক গার্মেন্টস কর্মী (২০) গণধর্ষণের শিকার হয়েছে। ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার জড়াকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধর্ষিতা গার্মেন্টেস কর্মীকে শেরপুর সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়।
জানা যায়, গাজীপুরের কোনাবাড়ীতে থেকে একই সঙ্গে দুই বোন গার্মেন্টেসে চাকরী করে। ঈদের দু’দিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসা তারা। ঈদের রাতে দুইবোনের মধ্যে ঝগড়া-বিবাদ বেধে বড়বোন রাগ করে বাড়ী থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টার দিকে জড়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে স্থানীয় ১০/১৫ জন যুবক সেখান থেকে তুলে নিয়ে বিদ্যালয়ের পাশে ওই গার্মেন্টস কর্মী (২০)কে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের লোকজন বহু খোজাখুঁজির পর জড়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞান অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে। এদিকে ওই ঘটনাকে পুজি করে স্থানীয় কু-চক্রী মহল ধর্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ। তারা ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে ১৬ সেপ্টেম্বর শুক্রবার থানা-পুলিশ ধর্ষিতাকে তার বাড়ি থেকে থানায় নিয়ে যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গার্মেন্টস কর্মী ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষকের লাশ উদ্ধার : হত্যাকারী সন্দেহে মেয়ে… পরবর্তী সংবাদ শেরপুরের প্রবীণ শিক্ষাবিদ লুৎফর রহমান বিএসসির ইন্তেকাল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads