ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯

খবর টি পড়েছেন : ১৫০
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bangladesh-militants-_শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে একটি ‘জঙ্গি আস্তানায়’ পুুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ২৫ জুলাই সোমবার মধ্যরাতের পর পুলিশ ও র‌্যাবের প্রাথমিক অভিযান শুরু হয়। পরে সোয়াট বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে মূল অভিযান ভোর ৫টা ৫১ মিনিটে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে। অভিযানের পর মঙ্গলবার ভোরে সেখানে ৯ জনের লাশ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ওই ভবন থেকে জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশে তাজ মঞ্জিল নামের ছয় তলা ওই ভবনকে স্থানীয়রা চেনেন ‘জাহাজ বিল্ডিং’ নামে, যেখানে বেশিরভাগ ফ্ল্যাট মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। ভবনের পঞ্চম তলায় তিন কক্ষের একটি ফ্ল্যাটে জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে পুলিশের তথ্য।
মিরপুর থানার ওসি মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে জঙ্গিবিরোধী ওই অভিযান শুরুর ঘণ্টা দেড়েক পর রাত ২টার দিকে শীর্ষ কর্মকর্তাদের ডেকে ওই সড়কে আরও পুলিশ মোতায়েন করতে বলা হয়।
অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানান ওসি।
ওই সময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামে ২৪ বছর বয়সী ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সোহাগপুর গণহত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads