ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএস বিএনপি-জামায়াতের সৃষ্টি : শেরপুরে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৮০
আইএস বিএনপি-জামায়াতের সৃষ্টি : শেরপুরে হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shepur Picস্টাফ রিপোর্টার : সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বাংলাদেশে আইএস এর কোন অস্তিত্ব নেই। এটা বিএনপি ও জামায়াতের সৃষ্টি। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জাতি আজ একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ। এক্ষেত্রে প্রশাসনসহ আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তাদের ভয়-ভীতির উর্ধ্বে থেকে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ অবস্থানে থাকলে অবশ্যই স্বল্পতম সময়ের মধ্যে জঙ্গীবাদ নির্মূল হবে। তিনি ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওইসব কথা বলেন।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, র‌্যাব-১৪’র কোম্পানী কমান্ডার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমান সোহেল তরফদার, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, শ্রীবরদী প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল রহমান, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর কিশোরীর লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads