গুলশানে জিম্মি সংকট : ২০ জিম্মি, ৬ সন্ত্রাসী, ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪২
গুলশানে জিম্মি সংকট : ২০ জিম্মি, ৬ সন্ত্রাসী, ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ISPR Brifingশ্যামলবাংলা ডেস্ক : গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০ জিম্মি ও ৬ সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এছাড়া এক জাপানি এবং দুই জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩জনকে জীবিত উদ্ধার করা হয়। ২ জুলাই শনিবার সেনাসদরে আয়োজিত প্রেস ব্রিফিং সামরিক অপারেশন পরিদফতরের পরিচালক ব্রি. জেনারেল নাইম আশফাক চৌধুরী অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, অভিযানে ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ নিহত ও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের সবাইকে গতরাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। উদ্ধার হওয়া ২০ মরদেহই বিদেশিদের।
তিনি আরও বলেন, সরকার প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডার বোল্ট’ পরিচালনা করে। শুক্রবার রাত থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সেনাবাহিনীর নেতৃত্বে নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ যৌথভাবে অপারেশন থান্ডার বোল্ট পরিচালনা করা হয়। তিনি বলেন, সেনাবাহিনীর প্যারাকমান্ডোর নেতৃত্বে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে ১২-১৩ মিনিটে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গুলশানে জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান পরবর্তী সংবাদ জিম্মি ঘটনার টানটান ১৫ ঘণ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads