ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিমসহ আটক ৩

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৩০, ২০১৬ ১২:৫৭ অপরাহ্ণ

Simময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। ২৯ জুন বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়ন মণি মার্কেট এলাকার একটি বাসায় অভিযানে ওইসব জব্দ হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম নিশ্চিত করেছেন। তারা হলেন- জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)।
ওসি বলেন, গোপন সংবাদে রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকার সুরুজ আলী নামের একজনের বাড়ি থেকে অবৈধভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা ২ হাজার ২০০ সিম, পাঁচটি অবৈধ ভিওআইপি, একটি বায়োমেট্রিক যন্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা সিমগুলো রবি, এয়ারটেল ও গ্রামীণফোন কোম্পানির।
পুলিশ আরও জানায়, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে যাওয়া ব্যক্তিদের কাছে থেকে কৌশলে আঙুলের ছাপ নিয়ে একটি চক্র ওই সব সিম নিবন্ধন করেছিল।

Need Ads