ads

শনিবার , ২৫ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের ধান এখন বিশ্ববাজারে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫১
বাংলাদেশের ধান এখন বিশ্ববাজারে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

matia_chowdhury_স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশে উৎপাদিত উন্নত ধান এখন বিশ্ববাজারে রপ্তানী হবে। কৃষকরা ভাল ধান উৎপাদন করেন বলেই আমরা এ সুযোগ পেয়েছি। খুব শীঘ্রই বাংলাদেশের ধান শ্রীলংকায় যাবে। আমরা বিদেশে রপ্তানীর এ সুযোগ পেয়েছি, কৃষকমাতা শেখ হাসিনা ও আমাদের কৃষকদের কল্যাণেইÑ যা অন্য কেউ পায়নি। আর সে জন্যই শেখ হাসিনার সরকার ৯শ ২০ টাকা মন দরে কৃষকের ধানের দাম দিচ্ছে। তিনি ২৫ জুন শনিবার শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরিব-দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ’র চাল ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরনকালে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে দেশে সাধারণ মানুষের উপকার হয়। বিনা পয়সায় বই পায়, উপবৃত্তির টাকা পায়। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় বলেই গরিব-অসহায়রা এখন ২০ কেজি করে চাল পায়।
ওই সময় কৃষিমন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী নকলা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে ৫৫২ টি থ্রি পিচ, ১০ হাজার ৮ শ’ জন গরিব-দুঃস্থদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ’র চাল এবং ৮ শ পিচ শাড়ি, ৮শ পিচ ট্রাউজার ও টি শার্ট এবং ৮শ পিস শার্ট বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকান্ডে সাংবাদিকের বসতবাড়ি ভস্মিভূত : ২৫ লাখ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুই অটোরিক্সা ছিনতাইকারী আটক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads