ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন খানের কাছে কৃতজ্ঞ আনুশকা

খবর টি পড়েছেন : ১৯৩
তিন খানের কাছে কৃতজ্ঞ আনুশকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Khan-শ্যামলবাংলা বিনোদন: হাতেগোনা কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ পেয়েছেন, তাদেরই মধ্যে একজন আনুশকা শর্মা। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিন জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এমনকি তার ভক্ত ও অনুরাগীর সংখ্যা না-কি খানদের হাত ধরেই বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান। এরপর ২০১৪ সালে ‘পিকে’তে আমির খানের সঙ্গে অভিনয় করেন তিনি। খুব শিগগিরই সালমান খানের সঙ্গে ‘সুলতান’ছবিতে দেখা যাবে তাকে।
বলিউডের তিন খানের সঙ্গেই পর্দা ভাগাভাগি কর‍ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘তিন খানের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ, ওই তিনজনের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্ভাব্য সমস্ত অভিজ্ঞতা রয়েছে। তারা দু’দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ আড্ডায় শাকিব-শ্রাবন্তী পরবর্তী সংবাদ উপস্থাপনায় মাহিয়া মাহি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads