শেরপুরে পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

খবর টি পড়েছেন : ১২১
শেরপুরে পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic Press Clubস্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তারা। ১৬ জুন বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ওই সাক্ষাত করেন।
সাক্ষাতকালে পুলিশ সুপার প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে তিনি সাংবাদিকদের ঐক্য ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন। ওইসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদে থাকা সম্পাদক-সাংবাদিকদের পরিচিতি তুলে ধরেন। সেইসাথে তারা নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়ে আসায় সাম্প্রতিক ক্লাবের সাধারণ সভা, সংখ্যাগরিষ্ঠতার অভাবে শেরপুর থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও সহযোগী সদস্যদের স্থায়ী সদস্য পদ না পাওয়ায় আন্দোলন ও সংকট সৃষ্টি এবং ওই প্রেক্ষিতে জরুরি সাধারণ সভা, মূলতবি সাধারণ সভা আহবানসহ কমিটি গঠনের প্রেক্ষাপট, নির্বাহী পরিষদ গঠনের পরও বাইরে থাকা কতিপয় সদস্যের প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি হোটেলে বসে পাল্টা কমিটি গঠনের নামে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালানোর বিষয়ে অবহিত করলে পুলিশ সুপার সেগুলো মনোযোগ সহকারে শোনেন।
সাক্ষাতকালে পুলিশের গোয়েন্দা বিভাগের কমকর্তা (ডিআইও-১) জিয়াউল হক এবং সাংবাদিকদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, মলয় মোহন বলসহ সাপ্তাহিক দশকাহনীয়ার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বদলী করা হলো সেই… পরবর্তী সংবাদ শেরপুরে ৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads