ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব-জয়ার স্থলাভিষিক্ত নিলয়-শখ!

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১১, ২০১৬ ৩:১৮ অপরাহ্ণ

niloyবিনোদন ডেস্ক : রুপালী পর্দায় `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি` সিরিজের দুটি সিরিজ দেখেছেন দর্শকরা। দুটি ছবিই ছিল বেশ আলোচিত। আগামীতে হয়তো `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি`র তৃতীয় কিস্তি আসবে।তবে দর্শক প্রিয়তার রেশ ধরেই এবার ছোট পর্দার জন্য নির্মিত হচ্ছে `স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি`। `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’র চলচ্চিত্রের মত এ নাটকে শাকিব খান-জয়া আহসান অভিনয় করেন নি। ছোট পর্দায় `স্বল্পদৈর্ঘ কাহিনি’র মূল আকর্ষণ নিলয়-শখ।

Shamol Bangla Ads

স্বল্প পরিসরে নতুন একটি `প্রেম কাহিনি` নিয়ে প্রথমবারের মত ছোট পর্দার জন্য নাটকটি নির্মাণ করছেন বড় পর্দার ব্যস্ত পরিচালক সাফিউদ্দিন সাফি। তার গল্প ভাবনা থেকে নাটকটি লিখেছেন `পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি` সিরিজের কাহিনী ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। আর সহযোগী পরিচালক হিসেবে থাকছেন মইনুল ওয়াজেদ রাজীব।

নির্মাতা সাফিউদ্দিন সাফি বলেন, অনেকটা অনুরোধেই নাটক নির্মাণ করেছি। দীর্ঘদিনের অনুরোধ ছিল। বরাবরই প্রিয় মানুষের অনুরোধ পাশ কাটিয়ে এসেছি। তবে এবার আর ফেলতে পারিনি। আশা করছি ঈদের আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ করবে `স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি`।

Shamol Bangla Ads

গত ৯ জুন থেকে ঢাকার বনানীতে শুরু হয়েছে `স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি` নাটকের শুটিং। নিলয় ও শখ ছাড়া অভিনয় শিল্পী তালিকায় আরো আছেন ইরিন আফরোজ, সমাপ্তি মাশুক, সৈয়দ হাসান ইমাম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ।

Need Ads