ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামীর সঙ্গে কাজ করতে চান না বিদ্যা!

খবর টি পড়েছেন : ১৩৯
স্বামীর সঙ্গে কাজ করতে চান না বিদ্যা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bidya Balanশ্যামলবাংলা বিনোদন : বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। বলিউডের তাঁর প্রযোজিত অনেক ছবিই ব্যবসাসফল হয়েছে। এর মধ্যে আছে ‘হিরোইন’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বরফি’। এদিকে সু-অভিনেত্রী হিসেবে বিদ্যার খ্যাতিও চারদিকে। কিন্তু এই তারকা জুটি নাকি একসঙ্গে কাজ না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
বিদ্যা মন্তব্য করেন, ‘আমরা দুজন একসঙ্গে কাজ না করার সর্বোচ্চ চেষ্টা করি। আমার মনে হয়, সংসারে শান্তি বজায় রাখতে এটি জরুরি। এর জন্য মাঝেমধ্যে খুব ভালো কিছু চরিত্রে কাজ করার সুযোগ হয়তো আমি হারাই। কিন্তু এ ক্ষেত্রে এটা করা ছাড়া কোনো উপায় নেই। ব্যক্তিগত ও পেশাগত জীবন আমি সব সময়ই আলাদা রাখার পক্ষে।’
বিদ্যা আরও বলেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজন যেহেতু একই ক্ষেত্রে কাজ করছেন, তাই কাজ নিয়ে মাঝেসাঝে তাঁদের মধ্যেও কথা হয়। কিন্তু দুজনে জড়িত আছেন—এমন কোনো বিষয় নিয়ে ইচ্ছা করেই কোনো আলাপ-আলোচনা করেন না। এই হলো অভিনেত্রী বিদ্যার সংসারে শান্তি বজায় রাখার একটি কৌশল।
এখন থ্রিলার ছবি ‘তিন’-এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যা। বলেন, ‘রোমাঞ্চকর ছবিতে কাজ করতে আমি খুব ভালোবাসি। আর সৌভাগ্যবশত যে কয়টি রোমাঞ্চকর ছবিতে কাজ করেছি, সব কটিই সফল হয়েছে।’ রিভু দাশগুপ্ত পরিচালিত ছবি ‘তিন’ মুক্তি পাবে চলতি মাসের ১০ তারিখে। এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও নওয়াজউদ্দিন সিদ্দিক।
সূত্র: এনডিটিভি

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদ্যাকে পাকিস্তানি ছবির প্রস্তাব পরবর্তী সংবাদ রমজান মুবারাক: বলিউডি তারকাদের শুভেচ্ছা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads