ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাইবার ক্রাইম নিয়ে বাপ্পির ছবি

খবর টি পড়েছেন : ৩৫৭
সাইবার ক্রাইম নিয়ে বাপ্পির ছবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bappy-

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েছে সাইবার ক্রাইম। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বেড়েছে ভয়াবহতা। এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশে তৈরি হচ্ছে একটি চলচ্চিত্র। ‘গোপন সংকেত’ নামের ছবিটিতে অভিনয় করবেন বাপ্পি। এতে তার নায়িকা নবগতা রাফিয়া তিশা।

বাপ্পি জানান, ছবিটির গল্প তার বেশ পছন্দের। তার চরিত্রটিও চ্যালেঞ্জিং। কাহিনির নতুনত্ব ছবিটির বড় যোগ্যতা। বাপ্পি মনে করেন, ‘গোপন সংকেত’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

Shamol Bangla Ads

ছবিটি পরিচালনা করবেন তাজুল ইসলাম। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। বাপ্পি-রাফিয়ার পাশাপাশি এতে থাকছেন অমিত হাসান, সিয়াম খান, মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল ও রোহান। পিকক মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জিয়াউদ্দিন খান।

‘গোপন সংকেত’ ছবির সব গানের সংগীত পরিচালনা করছেন আহাম্মেদ হুমায়ূন। এরই মধ্যে একটি গান তৈরি হয়েছে। পরিচালক জানান, খুব শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

এদিকে বাপ্পি দ্বিতীয়বারের মতো অভিনয় করছেন মিমের বিপরীতে। অনন্য মামুন টিমের ‘আমি তোমার হতে চাই’ ছবিটির দৃশ্যধারণ শুরু হবে এ সপ্তাহে। এতে বাপ্পি হাজির হচ্ছেন গ্যাংস্টার চরিত্রে। আর মিম থাকছেন রহস্যময় এক তরুনীর ভূমিকায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজান মুবারাক: বলিউডি তারকাদের শুভেচ্ছা পরবর্তী সংবাদ দুর্ধর্ষ ‘শিকারি’ শাকিব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads