ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাদিকে গোল উপহার দিলেন : ডি মারিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০১৬ ৪:৪৭ অপরাহ্ণ

di-mariya

Shamol Bangla Ads

স্পোর্টস রির্পোটার : গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হেরেছিল আর্জেন্টিনা। তাই আজকের ম্যাচটি ডি মারিয়া-হিগুয়েনদের জন্য ছিল প্রতিশোধের। আর প্রতিশোধের এই ম্যাচে ভালো ভাবেই উৎরে গেল টাটা মার্টিনোর দল। কোপা আমেরিকার শতবর্ষী আসরে চিলির বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা।

তবে এ ম্যাচের আগে এক দুঃসংবাদ শুনেই মাঠে নামে অ্যাঙ্গেল ডি মারিয়া। আগের দিন রাতেই খবর পান ছোটবেলা থেকে যাঁর কোলে-পিঠে মানুষ হয়েছেন, সেই প্রাণপ্রিয় দাদি আর নেই। কিন্তু মা তাকে মনে করিয়ে দিলেন, দাদির জন্য হলেও তাকে মাঠে নামতে হবে। আর মাঠে নামলেন এবং গোলও করলেন।

Shamol Bangla Ads

গোল করেই ছুটে গেলেন ডাগ–আউটের দিকে। একটা সাদা টি–শার্ট উঁচিয়ে ধরলেন। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা কথাটা বাংলা অনুবাদ করলে দাঁড়ায়,  মদাদি, এই গোলটা তোমার জন্য।

দাদির মৃত্যুর পর ডি মারিয়া ইনস্টাগ্রামেও একটা পোস্ট দিয়েছেন। দাদির সঙ্গে নিজের ছবিতে লিখেছেন, ‘আমার প্রিয় বুড়ি মা, এবার তোমার বুড়োর পাশে শান্তিতে ঘুমাও। যেসব শিক্ষা আমাকে দিয়েছ, সেগুলো ধরে রাখতে পারার জন্য আমি গর্বিত। তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads