ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

খবর টি পড়েছেন : ২১৭
১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ২৭ মে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বুধবার  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেয়া হবে। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস করানো হবে।
শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ দ্রুত খোলা হলেও আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক দুই ডোজ টিকা দেয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হলে আগামী ১৩ জুন থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৩ জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ নগরীতে ৫০ হাজার মাস্ক মাস্ক বিতরণ মেয়র… পরবর্তী সংবাদ রবিবার আসবে ফাইজারের এক লাখ ডোজ টিকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads