ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরো একটি মৃত্যুহীন দিন কাটল দেশের

খবর টি পড়েছেন : ২০২
করোনায় আরো একটি মৃত্যুহীন দিন কাটল দেশের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে। এ সময়ে নতুন করে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে।

Shamol Bangla Ads

২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। এ সময় ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ১১১টি নমুনা।

Shamol Bangla Ads

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করেই এগিয়ে যাব… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর সমা‌ধিতে ডিপ্লোমে‌টিক কোরের শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads