ads

সোমবার , ৬ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিতুর খুনিদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে: সিএমপি কমিশনার

খবর টি পড়েছেন : ১২৮
মিতুর খুনিদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে: সিএমপি কমিশনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

CMP Commissionerচট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বলেছেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিদের চিহ্নিত করার জন্য পুলিশের সব সংস্থা এক সঙ্গে কাজ করছে। তিনি ৬ জুন সোমবার সিএমপি সদর দফতরে মাসিক অপরাধ সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলি পরীক্ষা করা হচ্ছে। আশা করছি আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে অগ্রগতি হতে পারে। ইকবাল বাহার দাবি করেন, এক সময়ে শিবির ক্যাডারাই বর্তমানে জঙ্গি তৎরতাই লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, মিতু হত্যার রহস্য তদন্তে পুলিশ ‍ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, কাউন্টাির টেররিজম ইউনিট (সিটিআই), র‌্যাবসহ বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে।
উল্লেখ্য, রবিবার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পরবর্তী সংবাদ সৌদির সাথে মিল রেখে চট্টগ্রামের ৩০ গ্রামে রোজা…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads