ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে কারের ওপর বাস, নিহত ১৯

খবর টি পড়েছেন : ১৪৫
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে কারের ওপর বাস, নিহত ১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Mumbai-pune-expressway-bg20160605113122

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের মুম্বাই-পুনে করিডর এক্সপ্রেসওয়েতে দু’টি কারের ওপর উঠে গেছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। এতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে কার দু’টি। দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
রোববার (৫ জুন) ভোরে মুম্বাইয়ের অদূরে রায়গড়ের শেডুংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি সাতারা শহর থেকে মুম্বাই আসছিলো। আর চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া কার দু’টি সুইফট ডিজায়ার ও টয়োটা ইনোভা মডেলের।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুইফট ডিজায়ার কারটির চাকা বিকল হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে সেটি মেরামত করছিলেন চালক। তাকে সাহায্য করতে গাড়ি থামান টয়োটা ইনোভার চালক।
এসময় দ্রুতগতিতে ছুটে আসা বাসটি ওই কার দু’টির ওপর উঠে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকে প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫ পরবর্তী সংবাদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads