ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে জাতি

খবর টি পড়েছেন : ১৪৬
শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে জাতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Untitled-1শ্যামলবাংলা ডেস্ক : বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে পুরো জাতি।
বুধবার ১১৭তম জন্মবাষির্কীর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ছিল মানুষের ঢল।
সকাল পৌনে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রী-ছাত্রীরা প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলে কবরে অর্পণ করেন শ্রদ্ধার ফুল।

Shamol Bangla Ads

এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কবি পরিবার, বাংলা একাডেমি, নজরুল একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে স্মরণ সভা হয়।

Shamol Bangla Ads

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “নজরুলের সাহিত্যকর্ম সভ্যতাকে সমৃদ্ধ করেছে। তাকে প্রতিষ্ঠিত করতে পারলে সমাজের সব সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করা সম্ভব হবে। আমাদের সাম্প্রদায়িকতা প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে। এটা জাতীয় কবির স্বপ্ন ছিল।”

কবির নাতনি মিষ্টি কাজী বলেন, “শুধু একদিন দাদুকে স্মরণ করলে হবে না, সারা বছর তাকে স্মরণ করা প্রয়োজন।”
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়, যা শেষ হয় কবির সমাধি প্রাঙ্গণে।
পরে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আরও একটি শোভাযাত্রা হয়।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম।
চরম দারিদ্র্যসহ বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। সাম্য ও মানবতার চেতনায় সমৃদ্ধ ছিল তার লেখনী। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি।

নজরুল জন্মজয়ন্তীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমিও নজরুলজয়ন্তী উদ্যাপন করছে নানা আয়োজনের মধ্য দিয়ে। গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
স্বল্প সময়ের সাহিত্যজীবনে নজরুল ইসলাম অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনাও করেন। চলচ্চিত্রেও অভিনয় করেন এই বৈচিত্র্যপিয়াসী কবি।

১৯২২ সালে প্রকাশিত হয় নজরুলের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’। ব্রিটিশ রাজের ভিত কেঁপে উঠেছিল তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয় তাকে।

স্বাধীনতার পর অসুস্থ অবস্থায় কবিকে ভারত থেকে সরকারি উদ্যোগে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কবি নজরুলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দর্ষণ মামলা : ভুল আইনে বিচার : রাষ্ট্রপক্ষকে… পরবর্তী সংবাদ পৌর নির্বাচন : ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থীর ভোট…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads