ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৌর নির্বাচন : ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

খবর টি পড়েছেন : ১৩২
পৌর নির্বাচন : ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

BNP-logo_শ্যামলবাংলা ডেস্ক : ভোট জালিয়াতি ও এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র পদে বিএনপির প্রার্থী। বেলা ১১টার দিকে বিএনপির প্রার্থী মো. আলমগীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
অপর আট পৌরসভার মত ফেনীর ছাগলনাইয়ার দশ কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এরপর

Shamol Bangla Ads

এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ মোস্তফা নৌকা প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন।

আলমগীরের অভিযোগ, দশটি কেন্দ্রের কোনোটিতেই বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। তিনি ও তার সমর্থকেরা কেউ ভোট দিতে পারেননি

Shamol Bangla Ads

“নৌকার প্রার্থীর লোকেরা আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে। আমি এই পৌরসভায় পুনর্নিবাচনের দাবি জানাচ্ছি।”

ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, “অনিয়মের কারণে সিল মারা ৭০টি ব্যালট বাতিল করা হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ করা হয়নি।”

ওই কেন্দ্রের বাইরে কলেজ রোডের চায়ের দোকানের সামনে হাতবোমা ফাটানোরও খবর পাওয়া গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক জানান, “মোবাইল ফোনে অনেকে অভিযোগ করছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, থানায় কোনো লিখিত অভিযোগ তিনি পাননি।

এক সময় ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের সাংসদ ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করলে ওই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাসদ নেত্রী শিরীন আখতার ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে… পরবর্তী সংবাদ সিম জালিয়াতি : রবির কাছে ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads