শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ০০। ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় ওই ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্ত মেঘালয়ের কাবিল এলাকায় যার উৎপত্তিস্থল। গভীরতা মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। রংপুর থেকে ১২০ কিলোমিটার পূর্বে ওই ভূকম্পনের অবস্থান। ভূমিকস্প বাংলাদেশ ছাড়াও ভারতের আসামে অনুভূত হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



















