অনলাইন সংবাদপত্র নিবন্ধনের সময় আরও বাড়ল

খবর টি পড়েছেন : ১৩০
অনলাইন সংবাদপত্র নিবন্ধনের সময় আরও বাড়ল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Online-newspaperশ্যামলবাংলা ডেস্ক : অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় চতুর্থ দফায় আরও ১৭ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন তথ্য অধিদপ্তরে জমা দেওয়া যাবে বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে গত বছরের নভেম্বরে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপর আরও তিন দফা আবেদন জমার সময় বাড়ানো হয়। গত ৩১ মার্চ ছিল এই আবেদন জমা দেওয়ার শেষ দিন।
এর আগে সরকারি ভাষ্যে বলা হয়েছিল, “বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে।” এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হচ্ছে।
আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংষ্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।
বর্তমানে ১৩৮টি অনলাইন সংবাদপত্রকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সারাদেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সদিচ্ছা আর বিরোধী দলীয় নেতার আন্তরিকতার ফসল… পরবর্তী সংবাদ ইতিহাস গড়ে ইডেনে ক্যারিবিয়ান উৎসব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads