শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠী বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে। শনিবার সকালে ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেেএক অনুষ্ঠানে ওই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ আর প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠী অবহেলিত থাকবে না। তাদের জন্য সেরকম পরিবেশ করে দিব। মেধা বিকাশের সুযোগ দিলে তারাও অনেক কিছু সমাজকে দিতে পারবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন ক্রিকেটসহ নানা খেলায় চ্যম্পিয়ন হয়ে আসছে। একসময় মানুষের কাছে তাদের হেয় হতে হতো। এখন সেই সুযোগ নেই। থাকা উচিত না।
শেখ হাসিনা বলেন, আমি প্রতিবন্ধীদের বানানো ছবি দিয়ে কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই। এদের মধ্যে যে সুপ্ত মেধা আছে তা বিকশিত করার সুযোগ করে দিচ্ছি।
শুধু সরকারি প্রচেষ্টা নয় বরং বেসরকারি উদ্যোক্তাদেরও এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




















