ads

শনিবার , ১২ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে জামায়াত-শিবিরই তথাকথিত আইএস : শেরপুরে এআইজি

খবর টি পড়েছেন : ১৫৩
দেশে জামায়াত-শিবিরই তথাকথিত আইএস : শেরপুরে এআইজি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

CID Office Opening Picস্টাফ রিপোর্টার : পুলিশের সিআইডি বিভাগের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এআইজি) শেখ হিমায়েত হোসেন পিপিএম বলেছেন, দেশে আইএস বলে কিছু নেই। জঙ্গীদের পদচারনা রয়েছে। জামায়াত-শিবির বিভিন্ন নামে জঙ্গী তৎপরতা চালাচ্ছে। এটাই মূলত তথাকথিত আইএস, কিন্তু আইএস বলতে কেউ নেই। তবে অন্য দেশের তুলনায় আমরা অনেক ভাল আছি। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার চলমান থাকলে ভবিষ্যতে দেশে জঙ্গী তৎপরতা অনেক কমে যাবে। তিনি ১২ মার্চ শনিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডি’র ক্যাম্প অফিস উদ্বোধনকালে ওই কথা বলেন। ভবনের প্রধান ফটকে ফিতা কেটে সিআইডি ক্যাম্প উদ্বোধন শেষে পুলিশ সুপারের কক্ষে আয়োজিত সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, শেরপুরের সাধারণ মানুষ বিশেষ করে ন্যায় বিচারপ্রত্যাশীরা এ সিআইডি ক্যাম্পের মাধ্যমে ন্যায় বিচারের সেবা পাবে।
সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে শেরপুর চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মুক্তিযোদ্ধা মো. মাসুদ বলেন, পুলিশ ও র‌্যাব চোর-ডাকাতসহ সাধারন মানের সন্ত্রাসীদের ক্রসফায়ার করেন। আমাদের দাবি. আইএসসহ সকল ধরনের জঙ্গীদেরকেও ক্রসফায়ারের মাধ্যমে দমন করা হোক। তার ওই বক্তব্যকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরল ইসলাম হিরু সমর্থন জানালেও সভায় উপস্থিত জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ‘বিচার বর্হিভূত হত্যাকান্ড’র বিরোধিতা করেন। জবাবে এআইজি শেখ হিমায়েত হোসেন বলেন, পুলিশ ও র‌্যাবের সাথে ক্রসফায়ারের ঘটনাগুলো ইচ্ছাকৃত নয়। সন্ত্রাসীরা যখন র‌্যাব ও পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তখন ক্রসফায়ারের ঘটনা ঘটে। আমরা কোনভাবেই বিচার বর্হিভূত হত্যাকান্ডকে সমর্থন করি না।
ময়মনসিংহ বিভাগীয় সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মতিউর রহমানের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, কমিউনিটি পুলিশ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদুসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪৩ লাখ টাকা ব্যয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত শেরপুরের এ সিআইডি ক্যাম্পটি পূর্বের ক্যাম্পের লোকবল বৃদ্ধি করে একজন এএসপি, ২ জন ইন্সপেক্টর, ৪ জন এসআইসহ মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম শুরু হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী রাজনীতি করে যারা বিএনপি’কে প্রতিষ্ঠিত করতে চায় দলে… পরবর্তী সংবাদ শেরপুরে লিগ্যাল এইডের জনসচেতনতামূলক সেমিনার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads