শ্যামলবাংলা ডেস্ক : ডাকা ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন দেশে ইন্টারনেট সেবা বন্ধ হবে না। ১৮ নভেম্বর বুধবার দুপুরে তিনি ওই কথা জানান। তারানা হালিম বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ম্যাসেঞ্জার সেবা সাময়িক বন্ধ করতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। তবে শিগগিরই এই সমস্যা কেটে যাবে। তিনি বলেন, ‘ইন্টারনেট সেবা বন্ধ করা হবে না।’
এরআগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সার্ভিস বাংলাদেশে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে । সরকারের শীর্ষ পর্যায় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বুধবার বিটিআরসির ওই সূত্র নিশ্চিত করে।
নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ওই নির্দেশনা জারি হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।




