শ্যামলবাংলা ডেস্ক : বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি তদন্তে ব্যাঘাত সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪ অক্টোবর রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল সরকারের বা আওয়ামী লীগের কোনো নেতার নাম উল্লেখ করেননি। তবে তার এই বিবৃতি দেওয়ার দুই ঘণ্টা আগে সংবাদ সল্ফে§লনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে বলে অভিযোগ করেন। মির্জা ফখরুলের বিবৃতিতে দুর্বৃত্তের হাতে রাজধানীতে একজন ইতালীয় এবং রংপুরে একজন জাপানি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুইজন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিবৃতিতে তীব্র নিন্দাও জানানো হয়। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে যে বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবল তদন্তের ব্যাঘাত সৃষ্টি করবে না, বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুই বিদেশি নাগরিকের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।





















