ads

রবিবার , ২০ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ

খবর টি পড়েছেন : ১৭৭
মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

medical2015শ্যামলবাংলা ডেস্ক : ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় পাস করেছে শতকরা ৫৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল ওই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে মোট ৪৮ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী, অর্থাৎ ৫৮ দশমিক ৪ শতাংশ। এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে লিখিত ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৭৫।
চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য মোট ৮৪ হাজার ৭৮৪ টি আবেদন জমা পড়ে। ১৮ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশের ২৩টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার দুদিন আগে থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পৃথক দুটি অভিযানে প্রশ্নপত্র, উত্তরপত্র, নগদ টাকা ও কোটি টাকার ব্যাংকের চেক জব্দ করে র‌্যাব। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন সহকারী পরিচালকসহ ৮ জনকে আটক করা হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে।
জানা গেছে, সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আসন সংখ্যা ১১ হাজার ৩৯টি। তন্মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৬৯৪টি। তবে নতুন মুগদা মেডিকেল কলেজে এ বছর আরো ৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে সরকারি কলেজে আসন সংখ্যা কিছুসংখ্যক বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গরুর দাম ২২ লাখ টাকা! পরবর্তী সংবাদ মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads