ads

রবিবার , ২০ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০১৫ ৬:০৩ অপরাহ্ণ

result_163365শ্যামলবাংলা ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (http://www.dghs.gov.bd/) ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারছেন।
দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে একযোগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী।
সরকারি ৩০টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ৬ হাজার ৩৫৫ আসন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!