ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩

খবর টি পড়েছেন : ২০৬
রাজধানীতে জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

mpশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর পল্লবী থেকে জামায়াতের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর সোমবার পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে ৪ নম্বর বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকাল পৌনে ১১টা থেকে অভিযান শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ সময় ওই বাসা থেকে ২০টি হাতবোমা, জিহাদি বই ও লাঠি উদ্ধার করা হয়। বোমাগুলো সেখানেই নিষ্ক্রিয় করা হয়।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির বলেন, ‘পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেখানে তারা গোপানে বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।’
খুলনা-৫ আসনের সাবেক সংসদ গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। আর রাজশাহীর সাবেক এমপি মজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমিরের দায়িত্ব আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পরবর্তী সংবাদ প্রকৃত গ্রাহকের সিমের পুনঃনিবন্ধন লাগবে না : বিটিআরসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads