ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

খবর টি পড়েছেন : ১৮৩
নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Govt Logoশ্যামলবাংলা ডেস্ক : সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম পে স্কেল (বেতন কাঠামো) অনুমোদন করেছে সরকার। ৭ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, নতুন বেতন কাঠামো ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত পে কমিশন টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের প্রচলিত প্রথা বাদ দিয়ে ধাপ কমিয়ে ১৬ গ্রেডে বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করে।
এরপর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে গত ১৩ মে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। সচিব কমিটি পে কমিশনের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের সুপারিশ করলেও বর্তমানের মতো ২০টি গ্রেডে বেতন দেওয়ার পক্ষে সুপারিশ করে। পরে সচিব কমিটির প্রতিবেদনটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠায় অর্থমন্ত্রণায়।
এর আগে সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছিল। সর্বশেষ ওই পে স্কেল অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিশোরীকে হে‍াটেলে রেখে গণধর্ষণ পরবর্তী সংবাদ রৌমারীতে বন্যাদূর্গত এলাকায় পানি-খাদ্যের জন্য হাহাকার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads