ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে অপহৃতকে উদ্ধার : গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১৯৯
ময়মনসিংহে ডিবি’র অভিযানে অপহৃতকে উদ্ধার : গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mymensingh picময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ডিবি পুলিশ রবিবার অভিযান চালিয়ে অপহৃত শফিউল্লাহকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। মোবাইল ট্রেকিং এর মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর গাড়াবন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের পাটগুদাম বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোঃ শফিউল্লাহকে অজ্ঞাতনামা কৌশলে আটক করে অপহরণ করে নিয়ে যায়। পরে চক্রটি অপহৃতার ভাই মামুনের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় পরদিন ৪ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় অপহৃতার ভাই অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে ডিবি র এসআই মফিজুল ইসলাম অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে এস আই প্রদীপ কুমার গোস্বামীকে নিয়ে অভিযান চালায়। এ সময় গাজীপুরের শ্রিপুর উপজেলার গাড়ারন এলাকা থেকে অপহরণকারী চক্রের শহীদ মিস্ত্রী (৫৫), ও মোস্তফা (৬০) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তথ্য মতে পুলিশ চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টাকালে ময়মনসিংহ শহরের শিকারীকান্দায় হালুয়াঘাটগামী ইমাম পরিবহন নামক গাড়ী অপহৃত শফিউল্লাহকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতর ভাই আইয়্যুব নবী বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় ঘটনার মুলহোতা লিংকন ও মারুফ। অপহৃত শফিউল্লাহ জানায় দেড় মাস আগে মোবাইলে মিস কলের মাধ্যমে লিংকন নামের জনৈক ব্যক্তি তার শ্যালক রিপনের সাথে বন্ধুত্ব গড়ে তুলে। এক পর্যায়ে গত ০৩ তারিখ তার বিয়ের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রন করলে রিপন, ভিকটিম শফিউল্লাহ ও তার শাশুড়ি হরবলা বেগমকে নিয়ে জামালপুর থেকে রেল যোগে ময়মনসিংহে আসার পর অপহরণকারী লিংকন, মারুফ ও এরশাদের সাথে তাদের সাাত হয় । পরে তাদেরকে নিয়ে পাটগুদাম ব্রীজ বাসষ্ট্যান্ডে এসে রিপন ও তার মাকে এরশাদের সাথে গৌরিপুর বাসে পাঠিয়ে দেয় এবং ভিকটিম শফিউল্লাহকে বিয়ের বাজার করার কথা বলে গাজীপুরের শ্রিপুর নিয়ে যায়। পরে তাকে অপহরণকারী চক্রের সদস্যের বাড়ীতে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে আটক করে রেখে তার পরিবারের কাছে মুক্তিপন বাবদ ৩ ল টাকা দাবী করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে দুই শিবিরকর্মী গ্রেফতার পরবর্তী সংবাদ হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও প্রকাশ, ২ ধর্ষক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads