ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংকট হবে না কোরবানি পশুর, ঘাটতি পূরণ মায়ানমার থেকে

খবর টি পড়েছেন : ২০৯
সংকট হবে না কোরবানি পশুর, ঘাটতি পূরণ মায়ানমার থেকে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Korbaniশ্যামলবাংলা ডেস্ক : ঈদুল আজহা সামনে রেখে দেশে এবার কোরবানির পশুর সংকট হবে না বলে জানিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, দেশের উৎপাদন দিয়েই এ চাহিদা পূরণ সম্ভব। আর সামান্য সংকট থাকলেও তা পূরণ হবে মায়ানমার থেকে আসা গরু দিয়ে। এরই মধ্যে মায়ানমার থেকে গুরু নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।
ঈদুল আজহায় মোট কত সংখ্যক পশু কোরবানি হয় তার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, ঈদের পর চামড়া গণনায় গত বছর ৩৬ লাখ পশু জবাই হয়েছিলো।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বাংলানিউজকে জানান, এই মুহূর্তে দেশে গরু মজুত আছে আড়াই কোটি। এরমধ্যে গাভী বা বকনা এক কোটি ২০ লাখ। বাকি এককোটি ৩০ লাখ এঁড়ে ও দামড়া। এই এককোটি ৩০ লাখের মধ্যে একবছর বয়সী গরু রয়েছে ৬৫ লাখ। বাকি ৬৫ লাখ কোরবানি করা যেতে পারে, তবে সব গরু বাজারে আসবে না। ৬৫ লাখের মধ্যে ৩০ লাখ গরু হৃষ্টপুষ্ট করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এগুলো বাজারে তোলা হবে।
এবার পশু কোরবানি কিছুটা বাড়তে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘাটতি ১০ লাখ থাকলেও হৃষ্টপুষ্ট ৩০ লাখ বাদেও আরও ৩৫ লাখ গরু রয়েছে। বাজার ভালো থাকলে অনেকে এসব গরু নিয়ে আসবে। এতে খুব একটা সংকট হবে না। প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ছাগল-ভেড়ার সংখ্যা দুই কোটি ৮৮ লাখ। এরমধ্যে ভেড়ার সংখ্যা ৩২ লাখ ও ছাগল দুই কোটি ৫৬ লাখ। ছাগল-ভেড়া বছরে জবাইয়ের জন্য প্রস্তুত থাকে এককোটি ৩৮ লাখ। ৬৯ লাখ ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ছাগল, ভেড়ার চাহিদাও দেশীয় উৎপাদন থেকে পূরণ হয়। বাইরে থেকে আসে না। তবে অনেকে সৌখিনভাবে উট নিয়ে আসেন।
ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় কিছুটা সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল। তবে এরই মধ্যে মায়ানমার থেকে গরু আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঈদের আগ পর্যন্ত মায়ানমার থেকে গরু আসবে। দেশীয় উৎপাদনে জোর দেওয়ায় আগামী বছর নিজস্ব উৎপাদন বাড়বে বলে জানান ওই কর্মকর্তা।
ভারত থেকে গরু না আসায় সরবরাহ কমেছে, ব্যবসায়ীরাও লাভের সুযোগ নিচ্ছে। এই আশঙ্কা থেকে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিবেশ যেন কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। আমরাও ব্যবস্থা নেব। ঢালাওভাবে গরু আসুক আমরাও তা চাই না। এতে আমাদের প্রাণিসম্পদের ক্ষতি হবে, ব্যবসায়ীরাও লোকসানে পড়বে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ভারত ও মায়ানমার থেকে কিছু সংখ্যক পশু আসছে। তবে আনুষ্ঠানিকভাবে আসা বন্ধ রয়েছে। নেপাল থেকেও গরু আসে। ওই কর্মকর্তা বলেন, পশু উৎপাদনের দিকেই সরকার বেশি মনোযোগ দিচ্ছে। এতে সংকট হলেও মোকাবিলা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য দিয়ে দিয়ে তিনি বলেন, দেশীয় উৎস থেকে কোরবানির পশু পাওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই :… পরবর্তী সংবাদ ক্রিকেটের নতুন মঞ্চে স্বাগত বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads