ads

শনিবার , ২৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণমাধ্যমের সৎ সাহস থাকতে হবে : ইনু

খবর টি পড়েছেন : ২০০
গণমাধ্যমের সৎ সাহস থাকতে হবে : ইনু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

INUশ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম দেশের স্বার্থ রক্ষা করে। এজন্য গণমাধ্যমকে ন্যায় এবং অন্যায়ের ঘটনাগুলো সত্যিকারভাবে তুলে ধরতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎ সাহস থাকতে হবে। তিনি ২৯ আগস্ট শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে সাংবাদিক আবদুস সালামের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ’ আয়োজিত এক স্মরণ সভায় ওইসব কথা বলেন। এসময় তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা গণতন্ত্রের সৈনিক। তাই তারা সামরিক সৈরাশাসকতা, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দলবাজী এবং ক্ষমতাবাজীদের বিরুদ্ধে সোচ্চার থাকে।
সাংবাদিক আবদুস সালাম সম্পর্কে তিনি বলেন, আবদুস সালাম একজন নীতিবান মানুষ ছিলেন। তিনি নীতির পক্ষে দাঁড়িয়ে কলম ধরেছেন। দৈনিক দেশ বাংলার সম্পাদক ড. ফেরদৌস আহমেদ কোরেশীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সিরীন আখতার, সাংবাদিক কামাল লোহানী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক : বিএনপি পরবর্তী সংবাদ সাভারে বাস চাপায় নিহত ৩

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads