ads

সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

খবর টি পড়েছেন : ১৬৭
শ্রীবরদীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম পানিতে ডুবে যায়। এতে রানীশিমুল, সিংগাবরনা, তাতিহাটি, শ্রীবরদী, ধানশাইল, কাংশাসহ প্রায় ১৫টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ঢলের পানিতে ধসে পড়ে অনেকের ঘরবাড়ি, ডুবে যায় মৎস্য খামার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার নিম্নাঞ্চল। সোমবার রাত থেকে এসব এলাকায় পানি কমতে শুরু করে। তবে এসব এলাকায় দেখা দিয়েছে খাবার পানি সংকটসহ নানা সমস্যা। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন সংশ্লিষ্টরা।
রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামা কবির বলেন, এবার ভয়াবহ বন্যা হয়েছে। পুরো এলাকার রাস্তাঘাট, মৎস্য খামার, ঘরবাড়ি ও আবাদি জমি পানিতে তলিয়ে যায়। তবে পানি কমতে শুরু করেছে। কিন্তু নিম্নাঞ্চলের অনেকেই এখনো পানি বন্দী রয়েছে। এসব এলাকায় এখনো কোনা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়নি। ইউএনও হাবিবা শারমিনকে বন্যার পরিস্থিতি জানানো হয়েছে। তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।
শ্রীবরদী উপজেলা কৃষি কমকর্তা এফএম মোবারক আলী মুঠোফোনে বলেন, পাহাড়ি ঢলে প্রায় ৪ হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত। প্রায় এক হাজার হেক্টর জমি আংশিক নিমজ্জিত। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্গত এলাকায় প্রশাসনের কোনো সহায়তার খবর পাওয়া যায়নি। বন্যা কবলিতদের অভিযোগ, প্রশাসনের কেউ তাদের মাঝে যায়নি। তাদের দাবি, দ্রুত ত্রাণ সামগ্রীসহ নানা সহযোগিতার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দায় বাস উল্টে নিহত ৩ পরবর্তী সংবাদ শোক : গিরীন্দ্র মোহন বল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads