ads

সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারাকান্দায় বাস উল্টে নিহত ৩

খবর টি পড়েছেন : ১৯৮
তারাকান্দায় বাস উল্টে নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Mymensingh- Accidentময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ২৪ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ শহরের নাটকঘর লেনের বাসিন্দা খোকনের ছেলে সাজু (৩০) ও রায়হান। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায় নি।
জানা যায়, শেরপুর থেকে যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহে আসার পথে বেলা সাড়ে ১১টার দিকে বাসটি শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বাগুন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ১৫জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে আনা হলে সাজু (৩০) ও রায়হান নামে দুইজনের মৃত্যু ঘটে।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী স্প্রিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করলে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ মোল্লা জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতু নির্মাণকাজের ওয়ার্কশপ এলাকায় ভাঙন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads