ads

শুক্রবার , ২১ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

খবর টি পড়েছেন : ২১০
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

dhaka-road_3শ্যামলবাংলা ডেস্ক : গত দুদিন সকাল থেকে কখনও থেমে থেমে, কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও প্রবল বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলিতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে।
রাজধানীর শান্তিনগর, মালিবাগ, আগারগাঁও, মিরপুর, যাত্রাবাড়িসহ বেশকিছু এলাকা ও মহাসড়কে বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অপরিকল্পিত নগরায়নে পানি জমার সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে বলছেন নগর পরিকল্পনাবিদরা।
এনিয়ে পথচারী আলম বলেন, বৃষ্টির দিনে বৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, জরাজীর্ণ রাস্তার সংস্কার না হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জনদুর্ভোগ চরমে ওঠে।
এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নে পানি জমার সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে। এছাড়া প্রতিবছর কার্পেটিং করায় অধিকাংশ সড়ক স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু হচ্ছে। আর বসত এলাকা নিচু হচ্ছে।
এছাড়া জলাবদ্ধতার অন্যতম কারণ হিসাবে রাজধানীর অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা দায়ী। আর পরিকল্পিত নগর ব্যবস্থা নিশ্চিত করা না গেলে রাজধানীবাসীর দুর্দশা আরো বাড়বে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।
আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিমের মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ রক্তাক্ত ২১ আগস্ট পরবর্তী সংবাদ বিচারে ফিরেছে গতি : এ বছরই শেষ করার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads