ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের খাল থেকে ৩ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার সকালে স্থানীয়দের সহায়তায় ইনস্টিটিউটের খাল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ৩টি মরদেহের মধ্যে একটি ছেলে ও অন্য দুটি মেয়ে নবজাতকের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিল্পাচার্য জয়নুল আবেদীন ছাত্রাবাসের পাশের খালে তিন নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকদের মরদেহগুলো অজ্ঞাত ব্যক্তিরা খালে ফেলে গেছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’




















