ads

সোমবার , ১৭ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটর সাইকেল আরোহী নিহত

খবর টি পড়েছেন : ৩৪১
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটর সাইকেল আরোহী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম (২৫) ও মোসাদ্দেক হোসেন (২৯) নামে মোটরসাইকেলের দু’আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে ১৬ আগস্ট রবিবার রাত সাড়ে ১০ টায় বিরল উপজেলায় ঢেরাপাটিয়া মোড়ে এ ঘটনা ঘটে। বিরল থানার পরিদর্শক (তদন্ত) সরেশ চন্দ্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে উপজেলার ধুকুরঝাড়ী বাজার থেকে মোটরসাইকেল যোগে তিনজন বাড়ি যাওয়ার সময় ঢেরাপাটিয়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও মোসাদ্দেক নিহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ ময়মনসিংহে খাল থেকে উদ্ধার তিন নবজাতকের মরদেহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads