স্টাফ রিপোর্টার : শেরপুরে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদের ড্রেজিংকালে চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকার লোকজন লাঠিসোটা, বল্লম নিয়ে হামলা চালিয়ে ড্রেজিংকাজ বন্ধ করে দিয়েছে। ওইসময় স্থানীয় লোকজনের হামলায় শেরপুর সদরের এসিল্যান্ড, সার্ভেয়ার ও ওই ইউনিয়নের তহশীলদারসহ ৩ জন আহত হয়েছে। ১৬ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ এলাকাবাসী ড্রেজিং বন্ধ করার দাবি জানিয়ে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত শেরপুর-জামালপুর সড়ক অবরোধ করে রাখে।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রহ্মপুত্রের তীরে খাসজমিতে স্পেশাল ইকোনমিক জোন করতে নদীপথ তৈরীর জন্য পুরাতন ব্রক্ষ্মপুত্র নদের নাব্যতার জন্য ড্রেজিং কাজ চলাকালে এলাকাবাসী হামলা চালিয়ে কাজ বন্ধ দেয়। এতে কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় সরকারী কর্তব্য কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পানি উন্নয়ন বোর্ড একটি মামলা দায়ের করেছে।




















