ads

বুধবার , ১২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি কলেজে চালু হলো মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ

খবর টি পড়েছেন : ৩০১
শেরপুর সরকারি কলেজে চালু হলো মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Govt Collegeস্টাফ রিপোর্টার : শেরপুর সরকারি কলেজে চালু হয়েছে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং। এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই সব ধরনের ফি জমা, টাকা ওঠানো এবং সকল লেনদেন ও এ সংক্রান্ত তথ্য জানা যাবে। যমুনা ব্যাংক ও শেরপুর সরকারি কলেজের মধ্যে ১১ আগস্ট মঙ্গলবার শিওর ক্যাশ সংক্রান্ত একটি চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম. রিয়াজুল হাসান এবং যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম নিজ নিজ পক্ষে সাক্ষর করেন। এসময় শিওর ক্যাশ নির্বাহী মো. হান্নান খান, টেরিটরি ম্যানেজার মাহরিয়ার সাথিল এবং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম. রিয়াজুল হাসান জানান, আমরা শেরপুর কলেজকে ডিজিটালাইজড করতে চাই। এজন্য সকল ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছি। শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হলে আয়ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হবে। শিক্ষার্থীরাও সহজে কলেজের ফি পরিশোধ করতে পারবে।
শিওর ক্যাশ নির্বাহী মো. হান্নান খান বলেন, কেবলমাত্র সিটিসেল ছাড়া অন্য যেকোনো অপারেটরের মোবাইল ফোন দিয়ে শিওর ক্যাশে লেনদেন করা যাবে। এজন্য আলাদা সফটওয়্যার থাকবে এবং সকল প্রকার লেনদেনের অটোমেটিক রিপোর্ট মোবাইল ম্যাসেজের মাধ্যমে গ্রাহক ও জমাকরীকে জানিয়ে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্র রাহাত হত্যা : দ্রুত ট্রাইব্যুনালে বিচার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিশ্ব হাতি দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads