ads

বুধবার , ১২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্র রাহাত হত্যা : দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও আসামীদের ফাঁসির দাবীতে স্মারকলিপি

খবর টি পড়েছেন : ২৪৭
শেরপুরে স্কুলছাত্র রাহাত হত্যা : দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও আসামীদের ফাঁসির দাবীতে স্মারকলিপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur -1স্টাফ রিপোর্টার : শেরপুরে শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) অপহরণ ও হত্যা মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও আসামীদের ফাঁসির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট নাগরিক সমাজের পক্ষে ‘জনউদ্যোগ’ সংগঠকরা এ স্মারকলিপি হস্তান্তর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বরাবরেও এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসাথে এসব অপরাধীদের সামাজিকভাবে বয়কটের জন্য তাদের পক্ষে আইনী সহায়তা না দিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক বরাবরে অনুরোধ জানিয়ে লিখিত আবেদন আবেদন জানানো হয়েছে। অপরাধীরা কলেজ ছাত্র হওয়ায় তাদের ছাত্রত্ব বাতিলের জন্য শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ বরাবরেও আবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনউদ্যোগ কমিটির আহ্বায়ক নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। শিশু রাহাত হত্যাকান্ডে তিনদিব্যাপী প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বুধবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধাঘন্টাব্যাপী শিক্ষার্থীবন্ধন অনুষ্ঠিত হবে।
এদিকে, স্কুলছাত্র শিশু রাহাত অপহরণ ও হত্যাকান্ডে নিজেদের দায় স্বীকার করে আদালতে বিচারিক হাকিম বুলবুল আহ্মেদের নিকট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আরও দুই আসামী আব্দুল লতিফ এবং তার বন্ধু ইমরান হাসান স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এর আগে আরও দুই আসামী আসলাম ও রবিন মিয়া আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে এরা সকলেই শিশু রাহাত অপহরণ ও হত্যার পরিকল্পনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, রাহাত অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী তার খালু আব্দুল লতিফ সহ চার আসামী ওই হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হবে।
প্রসঙ্গত: গত ২ আগষ্ট রবিবার দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ৮ আগস্ট শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের কাছে মাজারের টিলা নামে একটি পাহাড় থেকে শিশু রাহাতের কংকাল উদ্ধার করা হয়। শিশু রাহাত শহরের গৃর্দানারায়নপুর এলাকার কাঠের আসবাপত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ও গৃহবধু রিনা বেগম দম্পতির ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে… পরবর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে চালু হলো মোবাইল ব্যাংকিং শিওর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads