ads

রবিবার , ৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্ন্তজাতিক আদিবাসী দিবস আজ : ভাল নেই গারো পাহাড়ের আদিবাসীরা

খবর টি পড়েছেন : ২৮৮
আর্ন্তজাতিক আদিবাসী দিবস আজ : ভাল নেই গারো পাহাড়ের আদিবাসীরা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

Sherpur Garo Pic-2স্টাফ রিপোর্টার : উন্নয়ন-উৎকর্ষের যুগেও দিনকাল ভাল যাচ্ছে না শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ী জনপদের আদিবাসীদের। ভাল নেই তারা। কেউ তাদের খুব একটা খোঁজ-খবর নেয় না। ভোটাধিকারের প্রশ্নে সমান অবস্থান হলেও উন্নয়ন-সুদৃষ্টির ক্ষেত্রে তফাৎ অনেক। যে কারণে পালাবদলের ধারাবাহিকতায় সরকার আসে, সরকার যায়Ñ উন্নয়ন হয় অনেক কিছুর। কিন্তু আদিবাসীদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। ঠিক এমন করেই আেেপর সুরে কথাগুলো বলছিলেন নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রামের কোচ আদিবাসী মন্ডল শবরন্ত কোচ (৭০)। তার মতে, অভাব-অনটন, দুঃখ-দুর্দশাই যেন আদিবাসীদের নিত্যদিনের সাথী, ভাল নেই এখানকার আদিবাসীরা। বছর ঘুরে আর্ন্তজাতিক আদিবাসী দিবস এলেও তারা জানে না এ দিবসের তাৎপর্য কি?
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষে দেশের উত্তর-পুর্বাঞ্চলে অবস্থিত পাহাড়ী জনপদ শেরপুরের গারো পাহাড়। জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় গারো, হাজং, কোচ, বানাই, ডালু, হদি, বর্মন ও বংশীসহ বিভিন্ন জাতি-গোত্র, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মিলে প্রায় ৫০/৬০ হাজার আদিবাসী পরিবারের বসবাস। এদের মধ্যে ৭০ ভাগ আদিবাসী পরিবারের সদস্যরা দারিদ্রসীমার নিচে বসবাস করে। অথচ এককালে এদের সব কিছুই ছিল। ছিল গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। কিন্তু কালের আবর্তনে সবকিছু হারিয়ে আজ তারা দিশেহারা। এখন এদের অধিকাংশেরই নেই নিজস্ব কোন জমি-জমা। এসব আদিবাসী পরিবারের সদস্যরা বন বিভাগের জমির উপর ঘর-বাড়ি নির্মাণ করে বসবাসের পাশাপাশি শ্রম বিক্রিসহ নানাভাবে পরিবারের সদস্যদের জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। বাকি ৩০ ভাগ আদিবাসী পরিবারের সদস্যদের জমি থাকলেও বন্যহাতির তান্ডবে গত ১২/১৪ বছর ধরে তাদের জমিতে কোন ফসল উৎপাদন করতে পারছেন না। এ কারণে অনেক আদিবাসীর জমি জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা নানাভাবে জাল-জালিয়াতির মাধ্যমে। ফলে এ জেলার আদিবাসীরা এখন দিনমজুর আর ভূমিহীনে পরিণত হয়েছে।
আদিবাসী মহিলারা েেত খামারে, মাঠে-ময়দানে এমনকি সংসারের সকল কাজ কর্ম করে থাকে। আর পুরুষরা বাড়ীতে বসে তাদের ছেলে-মেয়েদের দেখাশুনা করে। তবে অতীতের তুলনায় অনেক আদিবাসী পুরুষরাও এখন আর ঘরে বসে থাকতে চাইছে না। বছরে ২ মাস আমন ও ইরি বোরো মৌসুমে এ জেলার আদিবাসী নারী-পুরুষ শ্রমিকরা কৃষির উপর শ্রম বিক্রি করে যা পায় তাই দিয়ে কোন রকমে পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। বাকি ১০ মাস তাদের থাকতে হয় বেকার, নির্ভর করতে হয় গারো পাহাড়ের বনাঞ্চলের উপর। আদিবাসী মহিলারা গারো পাহাড় থেকে জ্বালানী কাঠ বা লাকড়ী সংগ্রহ ও তা বাজারে বিক্রি করে থাকে। কিন্তু গারো পাহাড়ে আগের মত এখন আর জ্বালানী কাঠ পাওয়া যায় না। যাও কিছু পাওয়া যায়, তাও আবার আনতে দেয় না বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও অংশীদাররা। স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছরেও এখানে গড়ে উঠেনি আদিবাসী শ্রমিকদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা। বর্তমানে শেরপুরের ৩ উপজেলায় আদিবাসীদের দুঃখ-কষ্টের শেষ নেই। ভাল নেই তারা। দুর্দশাগ্রস্থ অনেক আদিবাসীদের বাড়ি-ঘর গুড়িয়ে দিয়েছে বন্যহাতির দল। ১২/১৪ বছর ধরে পাহাড়ী এলাকার আদিবাসীরা প্রতিনিয়ত বন্যহাতির সাথে যুদ্ধ করে টিকে আছে।
Sherpur Garo Pic-1ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামের মনেন্দ্র কোচ, হালচাটী গ্রামের সুরেন্দ্র কোচ, রাংটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজেন্দ্র চন্দ্র কোচ, নালিতাবাড়ী উপজেলার পরিমল কোচ জানান, পেটে খাবার না থাকলেও প্রতিরাতে হাতি তাড়ানোর জন্য কমপে ২ লিটার কেরোসিন কিনতে হয় তাদের। প্রথম দিকে সরকারীভাবে এবং বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে হাতি তাড়ানোর জন্য কেরোসিন বিতরণ করা হলেও এখন তা হচ্ছে না আদিবাসীদের মধ্যে। এখন আর কেউ খোঁজ খবর নেয় না। সরকারীভাবে কয়েকটি জেনারেটর দেয়া হয়েছিল হাতি তাড়ানোর জন্য। ওইসব জেনারেটর আর চোখে পড়ে না। এক সময় পাহাড়ী জনপদের আদিবাসীরা পাহাড়ে জুম চাষ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু পাহাড় উজাড় ও বন্যহাতির তান্ডবে আদিবাসীদের জুম চাষ হারিয়ে গেছে। বন্যহাতির তান্ডবে অনেক আদিবাসী এখন গৃহহীন হয়ে পড়েছে। শিা-দীায়ও কোচ আদিবাসী সম্প্রদায়ের লোকেরা রয়েছে অনেক পিছিয়ে। আর নানাদিক থেকে অবহেলিত ও পিছিয়ে রয়েছে কোচ সম্প্রদায়ের লোকজন। এখানের আদিবাসীরা তুলনামূলকভাবে ভিজিডি, ভিজিএফ কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতাও কম পায়।
তথ্যানুসন্ধানে আরও জানা যায়, সহায়-সম্বলহীন এসব আদিবাসীদের এখন নেই পেটে ভাত, পড়নের কাপড়। পাহাড়ী আলু আর দিন মজুরী করে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করে আসছে তারা। আদিবাসীদের উন্নয়নের জন্য এনজিও বিভিন্ন কাজ করে আসলেও তা চাহিদার তুলনায় খুব কম। তবে বর্তমানে জীবিকার তাগিদে গারো আদিবাসী নারী-পুরুষরা দেশের বিভিন্ন স্থানে কর্মত্রে তৈরী করে নিচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গারো মেয়েরা বিউটি পার্লারে কাজ করছে।
গারো আদিবাসী নেতা মি. প্রদীপ জেংচাম বলেন, বর্তমান ডিজিটাল যুগে আদিবাসী শিার্থীরা অনেক পিছিয়ে আছে। এদেরকে সরকারীভাবে কোন প্রকার কম্পিউটার প্রশিণ গ্রহণের সুযোগ দেয়া হয় না। ফলে তারা তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আদিবাসী নেত্রী পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং বলেন, সরকারী চাকুরীর েেত্র আদিবাসীদের কোটা পূরণ হয় না। সম্প্রতি পুলিশে লোক নিয়োগের ক্ষেত্রেও তাই হয়েছে। এত শেরপুরের কোন গারো আদিবাসীর ভাগ্যে জুটেনি।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা বলেন, অনাদিকাল থেকে বন্যহাতির অত্যাচার ও দারিদ্রতার সাথে লড়াই করে বনে জঙ্গলে বসবাসকারী শেরপুরের আদিবাসীদের প্র্রতি বর্তমান সরকারের নজর কিছুটা থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাই অবহেলিত আদিবাসীদের প্রতি বিশেষ নজর দেয়া প্রয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অপহরণের ৬ দিন পর স্কুলছাত্র শিশু রাহাতের… পরবর্তী সংবাদ এইচএসসিতে পাস ৬৯.৬ শতাংশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads