ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত ওই নির্বাচনে কন্ঠভোটে খোরশেদ আলম (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও গোলাম রব্বানী টিটু (অবকাশ বিডি২৪.কম)এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম (নিউ নেশন) ও রাজু আহম্মেদ মহির (দৈনিক তথ্যধারা), সহ-সাধারণ সম্পাদক আসাদুল্লাহ সিরাজী (দৈনিক সংগ্রাম) ও মোহাম্মদ আবু হেলাল মোহনা (টিভি), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুম (দৈনিক স্বজন), কোষাধ্যক্ষ ইউসুফ আলী সরকার, (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক (দৈনিক পল্লীর আলো), প্রচার সম্পাদক সারোয়ার সোলায়মান লিটন (আজকের জামালপুর) ও কার্যকরী সদস্য এম খলিলুর রহমান (দৈনিক নয়া দিগন্ত)। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত আরও ১২ জনকে সহযোগি সদস্য করে মোট ২৩ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।









