ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ : মা আহত

খবর টি পড়েছেন : ২৫১
শ্রীবরদীতে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ : মা আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Songhorshoশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানি মহল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে মা আহত হয়েছেন। ৫ আগস্ট বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ছোটভাই সিরাজুর রহমান ঘর নির্মাণ করতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হোসনেআরা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত হোসনেআরার ছেলে সিরাজুর রহমান জানান, দীর্ঘদিন যাবত তার বড় ভাই লুৎফর রহমান নাদু মিয়া ও মেজর ডাঃ আনিছুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে সিরাজুর রহমান ঘর নির্মাণ করতে গেলে তার বড় ভাই নাদু মিয়া ও তার লোকজন বাধাঁ দেয়। ওইসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওইসময় আহত হয় মা হোসনেআরা বেগম। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মুঠোফোনে বড়ভাই মেজর ডাঃ আনিছুর রহমান জানান, তার নামে ও তার ভাই নাদু মিয়ার নামে পৌণে ৪ শতাংশ জমি সিরাজুর রহমান দীর্ঘদিন যাবত জবর দখল করে রেখেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গর্ভে গুলিবিদ্ধ শিশুটি মায়ের কোলে পরবর্তী সংবাদ কবিগুরু’র ৭৪তম প্রয়াণ দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads