ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গর্ভে গুলিবিদ্ধ শিশুটি মায়ের কোলে

খবর টি পড়েছেন : ৭০৩
গর্ভে গুলিবিদ্ধ শিশুটি মায়ের কোলে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DDDশ্যামলবাংলা ডেস্ক : মাগুরায় যুবলীগের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়েছে। জন্মের ১৪ দিন পর শিশুটিকে কোলে নিয়ে বুধবার প্রথম বুকের দুধ খাইয়েছেন মা।
শিশুটিকে কোলে নিয়ে প্রথম বুকের দুধ খাইয়ে নাজমা বেগম বলেন, ১৪ দিন প্রতীক্ষার অবসান আজ হল। আমি আমার সুরাইয়াকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াতে পেরেছি।
এদিকে শিশুটির নাম রাখা হয়েছে সুরাইয়া। ৫ আগস্ট বুধবার দুপুরে শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া ওই নাম দেন। তিনি বলেন, আর নয় বুলেটকন্যা, শিশুটির নতুন নাম হল সুরাইয়া। আমার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কথা বলে এ নাম ঠিক করেছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা নাম দিয়েছিলেন বুলেটকন্যা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা জানান, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে দুপুরে মায়ের কোলে দেয়া হয়েছে। আগামী শনিবার শিশুটিকে স্পেশাল কেয়ার ইউনিট (এনআইসিও) থেকে সাধারণ ওয়ার্ডে দিতে পারব বলে আশা করি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাসড়কে অটোরিক্সা চলাচলে আপোষ নয় : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ রাজাপুরের বিষখালী নদীর বাঁধে ভয়াবহ ভাঙন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads