ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একজন অভিমানী মুক্তিযোদ্ধার কথা

খবর টি পড়েছেন : ২১৬
একজন অভিমানী মুক্তিযোদ্ধার কথা
পড়ার সময়: ৮ মিনিট
ফন্ট:

তালাত মাহমুদ


 

Talat Mahmudদৈনিক ইত্তেফাক-এর গত ৩০মে, ২০১৫ সংখ্যার ১৫ পৃষ্ঠার ৪র্থ কলামে প্রকাশিত ‘অভিমান করে ভাতা তুলছেন না মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক’ শীর্ষক সংবাদটি আমার গোচরে এসেছে। দৈনিক ইত্তেফাক-এর শেরপুর জেলা প্রতিনিধির প্রেরীত সংবাদে উল্লেখ করা হয়-
নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের আব্দুর রাজ্জাক (৬৫) বীর মুক্তিযোদ্ধা দেশকে শত্রু মুক্ত করতে ১১ নং সেক্টরে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার মোঃ ইস্রাফিলের অধিনে ট্রেনিং নেন। তিনি ঐ দল থেকে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের সীমান্তবর্তী চরাঞ্চল পিয়ারপুর, জাগীর, ইটাইল, শ্রীচন্দ্রবাড়ী, নরুন্দি, নান্দিনা, দক্ষিণপাড়া, মিরাপুর, কাজিয়ারচর, তুলশীর চর, টিকরাকান্দি, ডৌহাতলা, দধিরামের চর, মুক্তির চর, কেজাইকাটা, নারায়ণখোলা, চন্দ্রকোণা, চরমধুয়া, চরঅষ্টধর সহ আরো কয়েকটি এলাকায় যুদ্ধ করেন। দেশ স্বাধীন হওয়ার পরপরই মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেনা-বাহিনীতে যোগদেন। ১৯৮৮ সালে ল্যাঃ নায়েক সদস্য নং- ১৬০১৯৬০ হিসাবে অবসরে যান। এ সময় মুক্তিযোদ্ধাদের নতুন সনদ ও ভাতা সমন্ধে কোন খোঁজ-খবরই রাখেন’নি। ২০১০ সালে জানতে পারেন তাকে ২০১০ সাল থেকে ভাতা বরাদ্দ করা হয়েছে। ১৯৯৬ সাল থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে, তাকে কেন বঞ্চিত করা হবে। এই অভিমানে তিনি এখন পর্যন্ত তার বরাদ্দকৃত ভাতা উত্তোলন করেন’নি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু জানান, ১৯৯৬ সালে দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা শুরু হয়। পরে পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাকে সরকার সম্মানী ভাতা প্রদানের আওতায় আনা শুরু করেছে।
এই সংবাদ প্রকাশের পর অদ্যাবধি কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের দাবীকৃত ভাতার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেন’নি। একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের পরে যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ খ্রিষ্টাব্দে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের পূণর্বাসনে প্রথম মনযোগী হয়। ২০০৯ খ্রিষ্টাব্দে পূণরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সবিশেষ অবদান রাখে। অতীতে কোন সরকার যা কল্পনাও করেনি। হতাশাগ্রস্ত ও অভিমানী মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক মনের দুঃখে লিখেছেন-

Shamol Bangla Ads

Abdur Razzak১৯৭১ সালের প্রথম দিকে নালিতাবাড়ি থেকে ৩ মাইল পূর্ব দিকে ভারতীয় সীমানায় না যেতেই তিনজন রাজাকার দৌঁড়ে আমাদের দিকে আসছিল। গ্রামের একজন মুরুব্বী লোক জানান, ঐ যে তিনজন লোক আসছে, তারা আপনাদের রাজাকারে ভর্তি করাবে। ওদের কথা না মেনে আপনারা মালেক মিয়ার বাড়ি চলে যান। ঐ তো ছোট একটা বাড়ি। তাহলে আপনারা ভারতে যেতে পারবেন। ঐ লোক আপনাদের সহযোগিতা করতে পারবে। রাতে তার বাড়িতেই থাকলাম। পরদিন সকালে আমাদের খানা খাওয়ানোর পর রাস্তা দেখিয়ে দিলেন। উনি যেতে পারলেন না। পরে আমরাই পশ্চিম দিকে রওনা দিলাম। ভারতের পুরা সীমানা জুড়েই রাজাকাররা টহল দিতে থাকে। ঐ দিন আর যেতে পারলাম না। পরদিন আমরা বাড়িতে চলে আসি।
১০/১২ দিন পর জানতে পারলাম যে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন মুক্তিযোদ্ধা ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে। আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম। উনার নাম মোঃ ইশ্রাফিল, গ্রাম- ডৌহাতলা, পোষ্ট- ডৌহাতলা, থানা ও জেলা- জামালপুর। তিনি আমাকে সহ ১০ জনকে মুজিব বাহিনীতে অন্তর্ভূক্ত করে এক সপ্তাহের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষ হবার পর আমরা ৮ জনের একটি দল প্রথম অপারেশনে অংশ নেই এবং নরুন্দিতে রেল লাইন পাহারারত ৪জন রাজাকারকে হাতিয়ার সহ ধরে নিয়ে আসি। পরে ৪ জনকেই শেষ করে দিই। মুক্তিযোদ্ধাদের মাঝে ছিলেন- ১। আকরাম হোসেন কমান্ডার, ২। মোঃ নূর উদ্দিন, ৩। মোঃ মজিবর মিয়া (তিন জনই ইটাইল ইউনিয়নের), ৪। আলাল উদ্দিন, ৫। বারেক মিয়া, ৬। নাজিম উদ্দিন, ৭। দুদু মিয়া এবং ৮। আমি মোঃ আব্দুর রাজ্জাক। সবাই জামালপুর সদর থানার এবং আমি আঃ রাজ্জাক শেরপুর জেলার চন্দ্রকোণার বাসিন্দা।
দেশ স্বাধীন হবার পর আমাদের প্রশিক্ষণ দাতা কমান্ডারের সাথে দেখা করি এবং বলি যে, আমাকে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণের সার্টিফিকেটের ব্যবস্থা করে দিন। তিনি এক সপ্তাহ পরে আসার কথা বলেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ভারতীয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিলেন।
১৯৭৩ সনের মে মাসের ২৬ তারিখে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হই। তারপর চাকুরীতে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের খবর বার্তা লই নাই। তারপর ৪/৫ বছর পর ছুটিতে বাড়ি এসে জানতে পারি, মুক্তিযোদ্ধা তালিকায় যারা নাম অন্তর্ভূক্ত করার জন্য এখনো যোগাযোগ করেন’নি। তারা যেন দরখাস্ত করেন। আমি দরখাস্ত করলাম। কিন্তু আমার নাম ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকায় না থাকায় আমার দরখাস্তটি ফেরৎ আসে। ২০১০ সালে সেনাবাহিনী থেকে নকলা উপজেলা নির্বহী অফিসারের অফিসে মুক্তিযোদ্ধাদের গেজেট আসে। তাতে আমার নাম রয়েছে বলে আমি নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সমাজ কল্যাণ বিভাগে জমা দেই। সমাজ কল্যাণ অফিসার আমাকে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে যোগাযোগ করতে বলেন। তিনি মতামত দিলে সমাজ কল্যাণ বিভাগ থেকে আপনার ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে ঐ কর্মকর্তা জানান।
আমি নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার মোঃ আঃ রাজ্জাকের সাথে যোগাযোগ করলে তিনি আমাকে জিজ্ঞেস করেন ভারতীয় তালিকায় আমার নাম আছে কি’না। উত্তরে আমি জানাই- না, আমি বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছি এবং সাহসিকতার সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। তিনি বলেন, আপনার মত অনেকের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছে। আপাতত কিছু করতে পারব না। আমি বিষন্ন মনে ফিরে এলাম। মনে মনে ভাবলাম, ভারতে ট্রেনিং করে এসে যারা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পান নাই এবং যারা ভারতে গিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখিয়ে প্রশিক্ষণই শেষ করতে পারেন নাই তার আগেই দেশ শত্রু মুক্ত হয়ে গেছে। ভারতের খাতায় তাদের নাম থাকাতে মুক্তিবার্তায় তাদের নাম ছাপা হয়েছে। তারা সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। আমার ভাগ্য এতই খারাপ যে, দেশের ভিতর থেকে শত্রু বেষ্টিত ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রশিক্ষণ নিয়ে এতগুলো যুদ্ধ করে একজন মুক্তিযোদ্ধা হয়ে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলাম। এরপর আমি (মোঃ আব্দুর রাজ্জাক) নকলা উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ডার নকলা, শেরপুর এর মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বরাবরে একটি আবেদন করি। আবেদনে আমি উল্লেখ করি, আমি মোঃ আব্দুর রাজ্জাক, পিতা-মৃত ফছির উদ্দিন, মাতা- মৃত হাবিরন নেছা, গ্রাম- চন্দ্রকোণা, পোষ্ট- চন্দ্রকোণা, উপজেলা- নকলা, জেলা- শেরপুর। আমি ১১নং সেক্টরের অধীনে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করি। পরবর্তীতে সেনা বাহিনীতে চাকুরী করিয়াছি। দীর্ঘদিন সনদ পত্রের জন্য কোন আবেদন করি নাই। আমার সেনাবাহিনী ল্যাঃ নায়েক নং- ১৬০১৯৬০, গেজেট নং- ২৯৪০, তারিখ মার্চ/২০১৪ ইং ক্রমিক নং-১৬৭।

প্রিয় পাঠক, এই আবেদনের প্রেক্ষিতে গত ১৪-৮-২০১৪ খ্রিষ্টাব্দে মন্ত্রণালয় থেকে মোঃ আব্দুর রাজ্জাকের নামে মন্ত্রী ও সচিবের স্বাক্ষরযুক্ত একটি সাময়িক সনদপত্র প্রদান করা হয়। যার সনদ নং- ম২০১৩৮১। বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা আজও চূড়ান্ত করতে পারে’নি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তবে ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মুক্তিযুদ্ধে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত বা সর্বশান্ত হয়েছেন, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন এবং ২ লাখ মা-বোন নির্যাতিত হয়েছেন। তাদের নামের তালিকাও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আছে বলে মনে হয় না। মুক্তিযোদ্ধাদের শেষ জীবনে সরকার মূল্যায়ণ করলেও স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দানের কারণে হানাদার পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যেসব পরিবারের বাড়িঘর পুড়িয়ে দিয়ে ও সমস্ত মালামাল লুটপাট করে সর্বশান্ত করে দিয়েছে সে সব পরিবারের পূণর্বাসনের জন্য সরকারের কোন মাথা ব্যথা নেই। অবিশ্বাস্য হলেও সত্য যে, ভূয়া মুক্তিযোদ্ধা মোল্লা ওয়াহিদুজ্জামান সহ আরও চারজন সচিবের নাম দেশবাসী জেনেছে। এসব দুর্নীতিবাজ আমলা ভূয়া মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ।
স্বাধীনতার ৪০/৪৫ বছর পরও মুক্তিযোদ্ধা জন্ম নিচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকায় নাম উঠছে। তাদের ভাতা প্রদান করা হচ্ছে। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধা বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করে হানাদার বাহিনীর বেষ্টনীর মধ্যে থেকে প্রশিক্ষণ নিয়ে এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। সে সব মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা করা- এটা কোন্ নৈতিকাতা ? মোঃ আব্দুর রাজ্জাক সেনাবাহিনীতে চাকুরী করেছেন। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। তিনি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। তার কোন স্বীকৃতি নেই। সম্মান বা মর্যাদা নেই। ভাতা নেই। অথচ মোল্লা ওয়াহিদুজ্জামানদের মত ভূয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়ি সর্বত্র। ধিক্কার জানাব কাকে? দূর্নীতিবাজদের না কি আম জনতাকে ?
কবি বলেছেন- ‘যাদের বুকের পাঁজর ভেঙ্গে গড়েছে তোদের অলঙ্কার/তাদের কেন করিস হেলা দিসনে কেন অধিকার’? বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাকের মত অবহেলিত ও সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য বুঝিয়ে দিন। একজন মুক্তিযোদ্ধার আহাজারি যেন স্বাধীনতারই আহাজারী। যাদের রক্ত ঘাম আর শ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা, তাদের প্রতি অবহেলা প্রদর্শন জাতি সইবে কেন? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়মুক্ত হোন। যারা দেশের অভ্যন্তরে থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন- তাদের মূল্যায়ন করুন।
সেই সাথে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে যে সব পরিবার ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে সে সব পরিবারের সদস্যদের অদ্যাবধি কোন প্রকার পূণর্বাসন করা হয়’নি। ফলে আজও তারা বাস্তুহারা। সকল প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা মানবেতর জীবন যাপন করে আসছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সর্বশান্ত পরিবারের সদস্যদের পূণর্বাসনে স্বাধীনতার ৪৫ বছর পরও কোন পদক্ষেপ নেয়নি। নদী ভাঙ্গনে সর্বশান্ত মানুষ এক সময় তাদের জমাজমি ফিরে পেতে পারেন। কিন্তু আগুনে পুড়ে গেলে এবং মুল্যবান মালামাল লুন্ঠন হয়ে গেলে সে সব আর কোনদিন ফেরত পাওয়া যায় না। কাজেই বর্তমান মহাজোট সরকারকে এই জন-গুরুত্বপূর্ণ বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই।

Shamol Bangla Ads

লেখক: কবি সাহিত্যিক সাংবাদিক ও কলামিস্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সহকারী শিক্ষকরা ১ম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন পরবর্তী সংবাদ এবার বরগুনায় শাবলের আঘাতে শিশু খুন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads