ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহকারী শিক্ষকরা ১ম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন

খবর টি পড়েছেন : ২১০
সহকারী শিক্ষকরা ১ম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Study-montroaloyশ্যামলবাংলা ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির বহুযুগের দাবি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর কর্মকর্তা করা হয়েছে। তারা নন-ক্যাডার হিসেবে বিবেচিত হবেন। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট শিক্ষকের অর্ধেক এ সুবিধা পাবেন। চাকরির বয়স ৮ বছর পূর্তিতে একজন শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাবেন। প্রথম শ্রেণীতে পদোন্নতি পাওয়া শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ নম্বর ধাপের পরিবর্তে ৯ নম্বর ধাপে বেতন-ভাতা পাবেন।
প্রসঙ্গত, সারাদেশে বর্তমানে ৩৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৬৪টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৮২টি পদ প্রথম শ্রেণী হিসেবে সংরক্ষিত হবে। যোগ্যতা ও শর্তপূরণ করলেই একজন শিক্ষক দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হবেন। উল্লিখিত সুবিধা পেতে ৮ বছর চাকরির বয়স পূর্তি ছাড়াও শিক্ষায় ডিপ্লোমা বা বিএড, বিপিএড (শারীরিক শিক্ষা), বিএড (কৃষি) ডিগ্রি থাকতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্যাটকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ পরবর্তী সংবাদ একজন অভিমানী মুক্তিযোদ্ধার কথা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads